ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আগস্টে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে বাড়বে না

Authorরেডিও বার্তা অনলাইন

আপডেট: ০১ আগস্ট ২০২৫, ০৭:৪০ এএম

আগস্টে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে বাড়বে না

আগামী আগস্ট মাসে জ্বালানি তেলের দাম আগের মতোই অপরিবর্তিত থাকবে, জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৩১ জুলাই) মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে।

আগষ্ট মাসের জ্বালানি তেলের দাম

  • অকটেন: ১২২ টাকা প্রতি লিটার
  • পেট্রোল: ১১৮ টাকা প্রতি লিটার
  • ডিজেল: ১০২ টাকা প্রতি লিটার
  • কেরোসিন: ১১৪ টাকা প্রতি লিটার

এই দাম ১ আগস্ট থেকে কার্যকর হবে।

আগের মাসের দাম ও মূল্য নির্ধারণ পদ্ধতি

জ্বালানি তেলের দাম জুলাই মাসেও একই ছিল। জুলাইয়ের জন্যও ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল, যা ১ জুলাই থেকে কার্যকর হয়।

সরকার গত বছর মার্চ থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করেছে, যা আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে মূল্য নির্ধারণ করে।
এছাড়া, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজির (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) মূল্যও নিয়মিত আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করে থাকে।

দেশের জ্বালানি তেলের চাহিদা ও ব্যবহার

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানায়, দেশে বার্ষিক জ্বালানি তেলের মোট চাহিদা প্রায় ৭৫ লাখ টন। এর মধ্যে প্রায় ৭৫ শতাংশ চাহিদা ডিজেল দিয়ে পূরণ হয়। বাকি ২৫ শতাংশ চাহিদা পূরণ হয় পেট্রল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল, ফার্নেস অয়েলসহ অন্যান্য জ্বালানি তেলের মাধ্যমে।

ডিজেল মূলত ব্যবহৃত হয়:

  • কৃষি সেচে
  • পরিবহন খাতে
  • জেনারেটর চালনায়
নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন