ঢাকা   সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

Authorনিউজ রুম

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১০:৫০ পিএম

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

টানা দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। অপেক্ষায় ছিল ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করার। কিন্তু শেষ পর্যন্ত তা আর হলো না। রুদ্ধশ্বাস লড়াইয়ের পর তৃতীয় ওয়ানডেতে জয় পেয়েছে অস্ট্রেলিয়া।

শেষ ম্যাচে ১ উইকেটের রোমাঞ্চকর জয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে অস্ট্রেলিয়া। এই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার কুপার কনোলি। আর ৪ বছর পর দলে ফেরা মোসাদ্দেকের হাতে উঠেছে সিরিজসেরার পুরস্কার।

ওপেনিংয়ে নেমে ৪৯তম ওভারে আউট হওয়ার আগে ১৪৯ রান করেন কোনোলি। ১৩৪ বলের ইনিংসে ১৩ চার ও ৬টা ছক্কা হাঁকিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। সিরিজে সর্বোচ্চ রানের পুরস্কারও জিতেছেন তিনি।

এই সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চার বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকত। ২ ফিফটিতে ৩ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১৫৭ রান। এছাড়া বল হাতে নিয়েছেন ২ উইকেট।

এই সিরিজে সর্বোচ্চ ৬ উইকেট নিয়েছেন দুজন, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। আর বাংলাদেশের হয়ে সিরিজের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় (মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার) নির্বাচিত হয়েছেন তাওহীদ হৃদয়। তার হাতে উঠেছে চেরি ব্র্যান্ডের একটি গাড়ির চাবি।

৩ ম্যাচে ৭৭ গড়ে হৃদয় করেছেন ১৫৪ রান। সর্বোচ্চ ৮৩ রানের ইনিংস খেলেছেন আজ সিরিজের শেষ ম্যাচে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন