এক অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হলো আর্জেন্টিনা ফুটবল দল
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ অভিযান শুরুর আগেই একের পর এক অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হতে হচ্ছে ইংল্যান্ডকে। মাঠের লড়াই শুরু হওয়ার আগেই ঝড়ের সতর্কতা, টর্নেডো সাইরেন এবং সরঞ্জাম চুরির ঘটনায় ব্যাহত হয়েছে তাদের প্রস্তুতি। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে ইংল্যান্ড দল।
শনিবার বিকালে নির্বিঘ্নে অনুশীলন শেষ করলেও রাতে হঠাৎ করেই পরিস্থিতি বদলে যায়। স্থানীয় কর্তৃপক্ষ টর্নেডো ও তীব্র বজ্রঝড়ের সতর্কতা জারি করে এবং পুরো এলাকায় সাইরেন বেজে ওঠে।
টোকস্পোর্টের একটি প্রতিবেদন থেকে জানা যায়, মোবাইলে পাঠানো জরুরি বার্তায় বলা হয়, ‘ধ্বংসাত্মক বাতাস ও প্রাণঘাতী উড়ন্ত ধ্বংসাবশেষের আশঙ্কা রয়েছে। দ্রুত নিরাপদ আশ্রয়ে যান এবং জানালা থেকে দূরে থাকুন।’
একই কারণে গতকাল নিজেদের প্রস্তুতি সারতে পারেনি কানসাস সিটিতে থাকা আর্জেন্টিনা দলও। বিশ্বকাপের শুরুতেই অস্বস্তিকর ঘটনার মুখে পরে ইংল্যান্ড। দলের কানসাসে পৌঁছানোর পথে। পরিবহন ভ্যান থেকে ইংল্যান্ড দলের কিছু প্রশিক্ষণ সরঞ্জাম চুরি হয়ে যায়। পরে এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।






