ঢাকা   সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পাবনায় স্কুল ছাত্রীকে ধর্ষণচেষ্টায় যুবদল নেতা গ্রেপ্তার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৮:২৯ পিএম

পাবনায় স্কুল ছাত্রীকে ধর্ষণচেষ্টায় যুবদল নেতা গ্রেপ্তার

পাবনার সাঁথিয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তির নাম আবুল কাশেম (৩৫)। তিনি পাবনার সাঁথিয়া উপজেলার একটি ওয়ার্ড যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি। এ ঘটনায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

আতাইকুলা থানা সূত্রে জানা গেছে, ১১ জুন বিকেলে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন আবুল কাশেম। ঘটনায় পরের দিন মেয়েটির মা বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন। এর পর থেকে পুলিশ তাঁকে খুঁজছিল।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমান বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আবুল কাশেমের অবস্থান শনাক্ত করা হয়। এরপর অভিযান চালিয়ে আজ ভোরে সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অসামাজিক কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে আবুল কাশেমকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন