ঢাকা   বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকের মেয়ের ইসলাম ধর্ম গ্রহণ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১০:৪২ পিএম

মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকের মেয়ের ইসলাম ধর্ম গ্রহণ

শহরের কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিষ্ণু চন্দ্র ধরের কন্যা হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম হয়েছেন। গত ১ এপ্রিল বরিশাল আদালতের নোটারি পাবলিক অ্যাডভোকেট সৈয়দ মাসুম মিয়ার সেরেস্তায় এফিডেভিট করে ধর্মান্তরিত হয়ে ঐশী ধর থেকে উর্মি আক্তার নতুন নাম নাম ধারণ করেছেন।

তার বর্তমান বয়স ১৯ বছর। ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে ইসলামী বিধানে জীবন-যাপন করতে ধর্মান্তরিত হবার পাশাপাশি উর্মি আক্তার একজন মুসলিম যুবককে বিবাহ করেছেন। উর্মির বরের নাম আবদুল্লাহ আল মামুন পরশ। গত ২৭ এপ্রিল নলছিটির একটি কাজী অফিসে তাঁরা বিবাহ নিবন্ধনও করেন।

যদিও, এ নিয়ে ঝালকাঠিতে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তথ্যানুসন্ধানে জানা গেছে, ঝালকাঠি শহরের কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিষ্ণু চন্দ্র ধরের কন্যা ঐশী আক্তার বরিশাল আদালতের নোটারি পাবলিকের মাধ্যমে গত ১ এপ্রিল এফিডেভিট করে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ঐশী ধর থেকে নাম পরিবর্তন করে উর্মি আক্তার নাম রাখেন। এরপরে ৭ এপ্রিল ওই নোটারি পাবলিকের মাধ্যমে ঝালকাঠি শহরের ১নং পশ্চিম চাঁদকাঠি ওয়ার্ড এলাকার বাসিন্দা জাহিদুল ইসলাম বশিরের পুত্র আব্দুল্লাহ আল মামুন পরশের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। নলছিটির দপদপিয়া ইউনিয়ন কাজী অফিসের মাধ্যমে ২৭ এপ্রিল ইসলামী শরিয়াহ অনুযায়ী দাম্পত্য জীবন শুরু করেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন