ঢাকা   সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

Authorনিউজ রুম

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১০:০১ পিএম

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো মাঠে নামছে আর্জেন্টিনা ও আলজেরিয়া। বুধবার (১৭ জুন) সকালে অনুষ্ঠিতব্য এই ২ দলের ম্যাচ ঘিরে ইতোমধ্যে ভিন্ন ভিন্ন মতপ্রকাশ করছেন সমর্থকরা। নিজেদের জায়গা থেকে যে যার মতো অবস্থান জানাচ্ছেন তারা। এ থেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটার মুশফিকুর রহিমও বাদ যাননি। পছন্দের দল আর্জেন্টিনাকে নিয়ে পোস্ট দিয়েছেন তিনি। যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে নিজের ফেসবুকে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি।

ওই পোস্টে মুশফিকুর রহিম লিখেছেন, ‘Messi and Argentina time’. শেষে তিনি দোয়ার ইমুজি দিয়েছেন।

এদিকে, এ রিপোর্ট লেখা পর্যন্ত পোস্টটিতে প্রায় এক লাখ রিঅ্যাকশন, ১০ হাজারের মতো কমেন্টস ও প্রায় এক হাজার শেয়ার হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায় ২ দলের ম্যাচটি শুরু হবে। এ ম্যাচ দিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ট্রফি ধরে রাখার মিশনে নামবে লিওনেল মেসির দল।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন