ঢাকা   বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘Messi and Argentina time’ লিখে শেষে দোয়ার ইমুজি দিলেন মুশফিক

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১১:১৩ পিএম

‘Messi and Argentina time’ লিখে শেষে দোয়ার ইমুজি দিলেন মুশফিক

‘Messi and Argentina time’ লিখে শেষে দোয়ার ইমুজি দিলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক : এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো মাঠে নামছে আর্জেন্টিনা ও আলজেরিয়া। বুধবার (১৭ জুন) সকালে অনুষ্ঠিতব্য এই ২ দলের ম্যাচ ঘিরে ইতোমধ্যে ভিন্ন ভিন্ন মতপ্রকাশ করছেন সমর্থকরা। নিজেদের জায়গা থেকে যে যার মতো অবস্থান জানাচ্ছেন তারা। এ থেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটার মুশফিকুর রহিমও বাদ যাননি। পছন্দের দল আর্জেন্টিনাকে নিয়ে পোস্ট দিয়েছেন তিনি। যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে নিজের ফেসবুকে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি।

ওই পোস্টে মুশফিকুর রহিম লিখেছেন, ‘Messi and Argentina time’. শেষে তিনি দোয়ার ইমুজি দিয়েছেন।

এদিকে, এ রিপোর্ট লেখা পর্যন্ত পোস্টটিতে প্রায় এক লাখ রিঅ্যাকশন, ১০ হাজারের মতো কমেন্টস ও প্রায় এক হাজার শেয়ার হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায় ২ দলের ম্যাচটি শুরু হবে। এ ম্যাচ দিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ট্রফি ধরে রাখার মিশনে নামবে লিওনেল মেসির দল।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন