ঢাকা   বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে যে কীর্তি গড়লেন মেসি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৮:৪১ এএম

ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে যে কীর্তি গড়লেন মেসি

ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে যে কীর্তি গড়লেন মেসি

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচের প্রথমার্ধেই রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন লিওনেল মেসি। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ষষ্ঠ বিশ্বকাপে মাঠে নামার কীর্তি গড়েছেন তিনি। পাশাপাশি ম্যাচের মাত্র ১৬তম মিনিটের মাথায় আলজেরিয়ার জালে বল পাঠিয়ে নিজেকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায় পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর পর পাঁচ বিশ্বকাপে গোল করেছেন তিনি।

২০০৬, ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপে গোল করেছেন মেসি। একমাত্র ২০১০ সালে কোনো গোল করতে পারেননি তিনি।

৩৮ বছর বয়সী এই তারকা ফুটবলার দলটির প্রাণভোমরা। দেশের জার্সিতে ২০০তম ম্যাচ খেলার এক অনন্য মাইলফলকও স্পর্শ করেছেন তিনি।

শুরুতেই স্কোরশিটে নাম তুলেছিলেন রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামা লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার সেই গোল অফসাইডে বাতিল হয়ে যায়। আলজেরিয়ার একটি গোলও একই ফল দেখেছিল।

তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। ১৬ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত শটে মেসিই এগিয়ে দিলেন আলবিসেলেস্তেদের।

কানসাস সিটিতে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে আর্জেন্টিনা ও আলজেরিয়া। শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণ শুরুর পর গোল পেতে বেশি অপেক্ষা করতে হয়নি আর্জেন্টিনার। নিজের ২০০তম ম্যাচ খেলতে নেমে মেসি দেখালেন সেই চিরচেনা বাঁ পায়ের জাদু।

বলটি মিডফিল্ড থেকে বাড়িয়েছিলেন রদ্রিগো ডি পল। কিছুটা এগিয়ে গিয়ে ২৫ গজ দূর থেকেই মেসি শটটা নেন, আলজেরিয়ার গোলরক্ষক ও জিনেদিন জিদানপুত্র লুকা জিদান তাতে হাত ছুঁয়েছেন। কিন্তু মেসির দুর্দান্ত শট তাকে ফাঁকি দিয়ে জালে জড়ায়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন