ঢাকা   বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গোসলে নেমে আর্জেন্টিনা–ব্রাজিল নিয়ে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৩:৩৮ পিএম

গোসলে নেমে আর্জেন্টিনা–ব্রাজিল নিয়ে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

গাইবান্ধায় একটি দিঘিতে একসঙ্গে গোসলে নামে তিন বন্ধু। এতে আর্জেন্টিনা–ব্রাজিল নিয়ে কথা কাটাকাটির জেরে একজনকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুই বন্ধুর বিরুদ্ধে।

মঙ্গলবার (১৬ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের হাওয়া দিঘিতে এ ঘটনা ঘটে। নিহত রাহাদ মিয়া (১৬) রামচন্দ্রপুর ইউনিয়নের তরফকাল গ্রামের মকবুল হোসেনের ছেলে।

অভিযুক্ত দুই কিশোরের মধ্যে সাকিব একই এলাকার জবান আলীর ছেলে ও রিফাত সাইদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল ৫টার দিকে হাওয়াই দিঘিতে গোসল করতে নামে সাকিব, রিফাত ও রাহাদ। তাদের মধ্যে আর্জেন্টিনা–ব্রাজিলের ফুটবল খেলার প্রতিদ্বন্দ্বিতা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাকিব ও রিফাত মিলে রাহাদকে পানিতে চুবাতে থাকে। এতে করে রাহাতের মৃত্যু হয়।

পরে অভিযুক্তরা পালিয়ে যায় এবং স্থানীয়রা জীবিত ভেবে রাহাদকে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, লাশ বুধবার সকালে গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অভিযুক্তরা পলাতক থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি। তাদের আটকে অভিযান চলছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন