ঢাকা   বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সিরাজগঞ্জ জেলা পুলিশকে দুই হাজার গাছের চারা দিল এ্যাডমিকি

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৪:৫৬ পিএম

সিরাজগঞ্জ জেলা পুলিশকে দুই হাজার গাছের চারা দিল এ্যাডমিকি

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ ও বাসযোগ্য সিরাজগঞ্জ গড়ার লক্ষ্যে সিরাজগঞ্জ জেলা পুলিশকে দুই হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা উপহার দিয়েছে মানবিক সংগঠন এ্যাডমিকি।

আজ বুধবার (১৭ জুন) দুপুরে সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর হাতে এসব চারা তুলে দেন এ্যাডমিকির চেয়ারম্যান নাজমুল শাহাদত। পরে পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে একটি ঔষধি গাছের চারা রোপণ করেন পুলিশ সুপার।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ দেওয়ান রাজুসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপহার হিসেবে দেওয়া চারাগুলোর মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছ রয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, চারাগুলো পর্যায়ক্রমে জেলার বিভিন্ন থানায় বিতরণ করা হবে। পরে থানা প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় সেগুলো রোপণ করা হবে।

জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, বৃক্ষরোপণ কর্মসূচিকে সামনে রেখে পুলিশ বিভাগ ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। আজ পাওয়া চারাগুলো জেলার বিভিন্ন থানায় বিতরণ করা হবে। পাশাপাশি সাধারণ মানুষকেও বৃক্ষরোপণে উৎসাহিত করা হবে। বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বিশুদ্ধ বাতাস, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি আরও বলেন, বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন