ঢাকা   বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

অবশেষে মাঠে বসে ছেলের খেলা দেখার সুযোগ পাচ্ছেন ভোজিনহার মা!

Authorনিউজ রুম

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৫:৩৯ পিএম

অবশেষে মাঠে বসে ছেলের খেলা দেখার সুযোগ পাচ্ছেন ভোজিনহার মা!

কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার আক্ষেপ তাহলে মিটছে! স্পেনের বিপক্ষে ড্র করার নায়কের মাকে যুক্তরাষ্ট্রে এনে মাঠে বসে ছেলের খেলা দেখার ব্যবস্থা করছে ডনাল্ড ট্রাম্পের প্রশাসন। খবর সিএনএনের।

ভোজিনহার মা অ্যানা ক্যান্দিদা ইভোরা টাকার অভাবে যক্তরাষ্ট্রে যেতে পারেননি। এ নিয়ে স্পেন ম্যাচ শেষে আক্ষেপ প্রকাশ করেছিলেন ভোজিনহা। অ্যানা ক্যান্দিদা ইভোরাকে যুক্তরাষ্ট্রে নেওয়ার ব্যবস্থা করছে দেশটির পররাষ্ট্র দফতর।

পররাষ্ট্র দফতরের এক কর্মকর্তা সিএনএনকে বলেন, ‘এই ব্যক্তির ভিসা আবেদনের কোনো নথি আমাদের কাছে নেই। খেলোয়াড়দের সব নিকটাত্মীয় ভিসা জামানত মওকুফের সুবিধা পাওয়ার যোগ্য। পররাষ্ট্র দপ্তর সক্রিয়ভাবে এই খেলোয়াড়ের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে এবং ভিসাসংক্রান্ত সহায়তা দেওয়ার চেষ্টা করছে।’

স্পেনের বিপক্ষে ম্যাচ শেষে কেঁদে কেঁদে ভোজিনহা বলেছিলেন, ‘মায়ের জন্য আমার কান্না এসেছে। ভিসার জটিলতার কারণে তিনি এখানে আসতে পারেননি। ভিসার জন্য যে পরিমাণ টাকা আমাদের পরিশোধ করতে হতো, সেই অর্থের সংস্থান আমরা সঠিক সময়ে করতে পারিনি। আমার খুব ইচ্ছে ছিল তিনি আজ এখানে উপস্থিত থাকুন।’

যুক্তরাষ্ট্রের বর্তমান ভিসা নীতি অনুযায়ী, কেপ ভার্দের মতো দেশগুলোর নাগরিকদের জন্য সাধারণ ভিসা ফির পাশাপাশি অতিরিক্ত জামানত ফি দেওয়ার নিয়ম রয়েছে। যা প্রায় ১৫,০০০ মার্কিন ডলার পর্যন্ত। ফলে খেলা দেখার সব প্রস্তুতি থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত আমেরিকার ভিসা আবেদন সম্পন্ন করতে পারেননি ভোজিনহার মা।

স্পেনের বিপক্ষে ভোজিনহা মোট ৭টি সেভ দিয়েছিলেন। রদ্রি, পেদ্রি, ফ্যাবিয়েন রুইজ, গাভি, মিকেল ওয়াইরজাবাল ও ফেরান তোরেসদের আক্রমণের সামনেও অক্ষত রেখেছিলেন জাল। ফলে ম্যাচসেরার পুরস্কার জোটে তার।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন