ঢাকা   শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বরিশালে আ.লীগের মিছিল, সাবেক কাউন্সিলরসহ গ্রেফতার ১৭

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৮:৫৮ পিএম

বরিশালে আ.লীগের মিছিল, সাবেক কাউন্সিলরসহ গ্রেফতার ১৭

বরিশালে গত দুদিনে দফায় দফায় মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় অভিযান চালিয়ে সাবেক কাউন্সিলর জয়নুল আবেদিনসহ ১৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৮) জুন সকাল থেকে শুক্রবার জুমা নামাজের পর পর্যন্ত নগরীর চারটি এলাকায় এসব মিছিল অনুষ্ঠিত হয়।

দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর বিভিন্ন এলাকায় পৃথক পৃথক মিছিল করে তারা। মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এসব মিছিলে অংশ নেয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত নগরীর পৃথকস্থানে অভিযান চালিয়ে এসব নেতাকর্মীদের গ্রেফতার করা হয় বলে জানান কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম।

ওসি বলেন, দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীরা গুপ্ত মিছিল করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। আমরা ওইসব ভিডিও পর্যালোচনা করে দোষীদের গ্রেফতার করছি। এই গ্রেফতার অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন