ঢাকা   শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১০:২৪ পিএম

জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান জু’মার নামাজে খুৎবা দিয়ে ইমামতি করলেন। শুক্রবার (১৯ জুন) দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের পাশের মসজিদে মুসুল্লিদের নিয়ে জু’মার নামাজ আদায় করেন তিনি।

দক্ষিণ ধুরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ বলেন, নবাগত নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান জু’মার নামাজের খুৎবায় বেশ যুগোপযোগী বয়ান পেশ করেন। এতে উপস্থিত মুসুল্লিরাও মনোযোগ দিয়ে তার কথা শ্রবণ করেন। পরে তার ইমামতিতে নামাজ আদায় করেন মুসুল্লিরা।

টাংগাইল মির্জাপুরের বাসিন্দা ইউএনও মিজানুর রহমান গত মাসে কুতুবদিয়ায় যোগদান করে উপজেলায় মসজিদ ভিত্তিক ঈদের জামাজ আদায়ের প্রথা দূর করে গত কুরবানির ঈদে বেশ কয়েকটি মসজিদের মুসুল্লি একত্রিত করে ঈদগাহের মাঠে ঈদের নামাজ আদায় করে প্রশংসিত হন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন