ঢাকা   শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আগামীকাল যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১১:৩৯ পিএম

আগামীকাল যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আগামীকাল যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

এমটিনিউজ২৪ ডেস্ক : গাছপালা কর্তন কাজের জন্য দেশের কয়েকটি এলাকায় আগামীকাল শনিবার (২০ জুন) সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (১৯ জুন) চুয়াডাঙ্গা ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ জানিয়েছে, বড়বাজার ফিডার (দৌলোদিয়ার সরদার পাড়া, দৌলোদিয়ার স্কুল পাড়া, দৌলোদিয়ার ফায়ার সার্ভিস পাড়া, দৌলোদিয়ার বঙ্গজ পাড়া) ও নিউ মার্কেট ফিডারের (বড়বাজার নিউমার্কেট এলাকা, মুক্তি পাড়া, থানা রোডের দুই পাশ, দৌলোদিয়ার দক্ষিণ পাড়া, দৌলোদিয়ার কোরিয়া পাড়া) ১১/.৪ কেভি লাইনের গাছপালা কাটা হবে।

এজন্য শনিবার সকাল ৭ টা থেকে দুপুর ২টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে যেকোনো সময় লাইন চালু হতে পারে, তাই সার্বক্ষণিক লাইন চালু হিসেবে গণ্য করা হবে।

 

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে চুয়াডাঙ্গা ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ।

অন্যদিকে, ঝিনাইদহ ওজোপাডিকোর মহেশপুর বিদ্যুৎ সরবরাহ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শনিবার মহেশপুর বিদ্যুৎ সরবরাহের আওতাধীন উপকেন্দ্রের সব এলাকায় নতুন লাইন তৈরি ও গাছ পালা কর্তন কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন