ঢাকা   শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

তিস্তা মহাপরিকল্পনা শিগগিরই বাস্তবায়ন হবে: পানিসম্পদ মন্ত্রী

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১১:৪৭ পিএম

তিস্তা মহাপরিকল্পনা শিগগিরই বাস্তবায়ন হবে: পানিসম্পদ মন্ত্রী

তিস্তা নদীর দীর্ঘদিনের সমস্যা সমাধান ও উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

শুক্রবার (১৯ জুন) নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারাজ এলাকা, নদীভাঙন কবলিত স্থান এবং লালমনিরহাট অংশের তিস্তা সেতু এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। খুব দ্রুতই এ প্রকল্পের কাজ শুরু হবে। এ জন্য সংশ্লিষ্টদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, তিস্তা ব্যারাজ নির্মাণের সময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ মহাপরিকল্পনার উদ্যোগ নিয়েছিলেন। পরবর্তী সময়ে বিভিন্ন সরকার প্রকল্পটি এগিয়ে নেওয়ার চেষ্টা করেছে। বর্তমান সরকারও এটি বাস্তবায়নে কাজ করছে।

পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা শুধু উত্তরাঞ্চলের নয়, এটি পুরো দেশের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। প্রকল্প বাস্তবায়ন হলে নদীভাঙন রোধ, পানি ব্যবস্থাপনার উন্নয়ন এবং কৃষি উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসবে।

তিনি বলেন, শুষ্ক মৌসুমে তিস্তায় পানির সংকটের কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হন। আবার বর্ষা মৌসুমে অতিরিক্ত পানির প্রবাহে নদীভাঙন বেড়ে যায়। মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এসব সমস্যা অনেকটাই কমবে।

পরিদর্শন ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংসদ সদস্য হাসান রাজীব প্রধান ও রোকনউদ্দিন বাবুলসহ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন