ঢাকা   শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভারতের যে কোনো পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান: খাজা আসিফ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১০:২২ এএম

ভারতের যে কোনো পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান: খাজা আসিফ

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবিষ্যতে ভারত যদি কোনো ধরনের দুঃসাহসিক পদক্ষেপ নেয়, তাহলে তাদেরকে আরও শক্তিশালী জবাবের মুখোমুখি হতে হবে।

সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন। খবর সামা টিভির। খাজা আসিফ আরও বলেন, সাম্প্রতিক সংঘাতে ভারতের যে পরাজয় হয়েছে, তা দেশটি শতাব্দীর পর শতাব্দী মনে রাখবে।

তিনি দাবি করেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী সব সময় যেকোনো আগ্রাসনের জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

খাজা আসিফ আরও বলেন, আফগানিস্তানে সক্রিয় ভারতীয় মদদপুষ্ট গোষ্ঠীগুলোর মোকাবিলায়ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তার মতে, আজাদ জম্মু ও কাশ্মীরে সম্প্রতি যে ধরনের বক্তব্য শোনা যাচ্ছে, তা কোনো পাকিস্তানি বা কাশ্মীরির ভাষা নয়; বরং তা ভারতের অবস্থানের প্রতিফলন।

তিনি অভিযোগ করেন, যুক্তরাজ্যে অবস্থানরত কিছু ব্যক্তি এসব কর্মকাণ্ডে অর্থ ও সহায়তা দিচ্ছেন এবং সেখানে ভারত-সমর্থিত গোষ্ঠীগুলোও সক্রিয় রয়েছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, সম্ভাব্য ‘পানি আগ্রাসন’ মোকাবিলায়ও সরকার পূর্ণ প্রস্তুতি নেবে। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তানের পানির এক ফোঁটাও কাউকে নিতে দেওয়া হবে না।

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন