ঢাকা   শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চট্টগ্রামে বরগুনার চাঞ্চল্যকর মিজানুর রহমান হত্যা মামলার আসামি গ্রেফতার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০২:২৫ পিএম

চট্টগ্রামে বরগুনার চাঞ্চল্যকর মিজানুর রহমান হত্যা মামলার আসামি গ্রেফতার

বরগুনা জেলার পাথরঘাটা থানার চাঞ্চল্যকর মো: মিজানুর রহমান হত্যা মামলার এজাহারনামীয় প্রধান পলাতক আসামি আ: জলিলকে (৪০) চট্টগ্রাম মহানগরী থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (২০ জুন) বিষয়টি জানান র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন।

তিনি জানান, শুক্রবার রাতে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব-৮, বরিশাল-এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই সফল অভিযান সম্পন্ন করে।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ১৩ জুন বরগুনার পাথরঘাটা পৌরসভার ইমান আলী সড়কে গভীর রাতে রিকশাচালক মিজানুর রহমানকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন সকালে স্থানীয়রা তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার জের ধরে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের কারণে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল বলে নিহতের পরিবার দাবি করে। এই ঘটনায় পাথরঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে আসামি আ: জলিল গ্রেফতার এড়াতে দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সে চট্টগ্রামে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে যৌথ দল ইপিজেড থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে অবরুদ্ধ ও গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে র‌্যাবের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেছেন।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন