ঢাকা   মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চুয়াডাঙ্গায় আ.লীগের অঙ্গসংগঠনের ৩ নেতা গ্রেফতার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০১:১৩ এএম

চুয়াডাঙ্গায় আ.লীগের অঙ্গসংগঠনের ৩ নেতা গ্রেফতার

চুয়াডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২১ জুন) রাত থেকে সোমবার ভোর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন, চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, জীবননগর উপজেলার বাকা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুহিন ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য শেখ আশিক।

এ বিষয়ে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জামাল আল নাসের বলেন, তাদের সবার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলা রয়েছে। সোমবার দুপুরে তাদেরকে আদালতে তোলা হয়েছে। আগামীকাল ২৩ জুনকে কেন্দ্র করে পুলিশের নজরদারি বেড়েছে। নিয়মিত অভিযানের পাশাপাশি বিশেষ অভিযান চলছে। মামলার অন্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন