ঢাকা   মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিশ্বকাপে এখন পর্যন্ত মেসির গোলসংখ্যা কত হলো জানেন?

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০২:৪৩ পিএম

বিশ্বকাপে এখন পর্যন্ত মেসির গোলসংখ্যা কত হলো জানেন?

বিশ্বকাপে এখন পর্যন্ত মেসির গোলসংখ্যা কত হলো জানেন?

স্পোর্টস ডেস্ক : ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমেই জাদুকরী নৈপুণ্যে মেগা ইভেন্টটিতে প্রথম হ্যাটট্রিক করেছিলেন লিওনেল মেসি। এরপর ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও লুকোচুরি বন্ধ করে ‘মেসিকে ইতিহাসের সেরা’ মেনে নেওয়ার আহবান জানান। গতকাল (সোমবার) আরেকটি মেসিময় রাত দেখেছে ফুটবলবিশ্ব, এবার নাজারিও তার ৩৮ বছর বয়সের সঙ্গে তুলনায় নেমে পড়লেন!

আগামীকাল (২৪ জুন) ৩৯ বছর বয়স পূর্ণ হবে আর্জেন্টাইন মহাতারকার। তার আগেই তিনি নিজেকে ও ভক্তদের জন্মদিনের উপহার হিসেবে আরেকটি মোহময় পারফরম্যান্স উপহার দিলেন। অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। যেখানে দলের দুটি গোলই এসেছে প্রধান তারকা ও অধিনায়কের পা থেকে।

এর মাধ্যমে বিশ্বকাপে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮–তে। তিনি জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার দীর্ঘদিনের রেকর্ড ভেঙে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। আলজেরিয়া ম্যাচে হ্যাটট্রিক করে ক্লোসাকে ছুঁয়েছিলেন মেসি, আর অস্ট্রিয়া ম্যাচে ছাড়িয়ে গেলেন সবাইকে। তার এমন পারফরম্যান্সে মুগ্ধ ব্রাজিলিয়ান পূর্বসূরী রোনালদো ফেনোমেনো। 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন