ঢাকা   মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘আওয়ামী লীগ এমন প্রবলভাবে আছে যা আগে কখনো ছিল না’: শাওন

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:৩৮ পিএম

‘আওয়ামী লীগ এমন প্রবলভাবে আছে যা আগে কখনো ছিল না’: শাওন

স্যোশাল মিডিয়ায় নানা বিষয়ে বরাবরই সক্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজা শাওন। আওয়ামী লীগ আরও প্রবলভাবে আছে বলে মন্তব্য করেছেন এ অভিনেত্রী।

মঙ্গলবার (২৩ জুন) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

মেহের আফরোজা শাওন তার পোস্টে বলেন, ‘মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছিলেন “আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই”, কিন্তু আমি তো দেখছি আওয়ামী লীগ এমন প্রবলভাবে আছে যা আগে কখনো ছিল না!

আওয়ামী লীগের ৭৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী খোদ আওয়ামী লীগ সরকারের আমলের চেয়ে আরো বেশি আলোচিত ও সফল করে তুলবার জন‍্য বর্তমান সরকারকে ধন্যবাদ।’

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন