ঢাকা   মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ মামলায় জেলা আওয়ামী লীগ নেতা বকুল কারাগারে

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৬:২৩ পিএম

বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ মামলায় জেলা আওয়ামী লীগ নেতা বকুল কারাগারে

পঞ্চগড় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঠিকাদার আবু সারওয়ার বকুলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে পঞ্চগড়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আমলি আদালত-১ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন মুন্না তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, সোমবার (২২ জুন) দিবাগত গভীর রাতে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় এলাকায় নিজ বাসা থেকে আবু সারওয়ার বকুলকে আটক করা হয়। পরে জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

পঞ্চগড় সদর থানার পুলিশ সূত্রে জানা গেছে, আবু সারওয়ার বকুলের বিরুদ্ধে রাজনৈতিক মামলা রয়েছে। চলমান মামলার প্রেক্ষিতে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে বকুলের পরিবারের দাবি, সোমবার রাতে তিনি নিজ বাড়িতে টেলিভিশনে খেলা দেখছিলেন। এ সময় পুলিশ সেখানে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তৎপরতার বিষয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আবু সারওয়ার বকুল রাজনৈতিক মামলার আসামি। বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের যেকোনো ধরনের কার্যক্রমের বিষয়ে পুলিশ নজরদারি অব্যাহত রেখেছে।

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন