ঢাকা   মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ২ জনকে আটক করে পুলিশে সোপর্দ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৭:০৬ পিএম

আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ২ জনকে আটক করে পুলিশে সোপর্দ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মিছিলে অংশ নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে আটকের আগে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুর ২টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আড়ুয়াকান্দী এলাকায় এ ঘটনা ঘটে।

আটক দুই ব্যক্তি হলেন মুন্সিগঞ্জ জেলার বাবু হোসেন (৪৫) এবং শরীয়তপুর জেলার মো. আলাউদ্দিন মিয়া (৩২)।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দা উপজেলার ঝাটুরদিয়া এলাকা থেকে ভাঙ্গার আলগী ইউনিয়নের হরিরহাট আঞ্চলিক সড়কের আড়ুয়াকান্দী গ্রামের নৃপেনের ব্রিজ এলাকায় ২৫ থেকে ৩০ জনের একটি দল ব্যানার নিয়ে সংক্ষিপ্ত মিছিল করে। পরে অংশগ্রহণকারীরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল সামদানী আজাদ বলেন, বিএনপির নেতাকর্মীদের কাছ থেকে দুইজনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মিছিলে অংশ নিতে ভাঙ্গায় এসেছিলেন বলে জানিয়েছেন। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনাস্থল ভাঙ্গা থানার আওতাভুক্ত হওয়ায় আটক ব্যক্তিদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ বলেন, সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে বিএনপির নেতাকর্মীরা মাঠে ছিলেন। মিছিল শেষে ফেরার পথে দুইজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তাদের মারধরের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, হস্তান্তরের সময় কিছু উত্তেজনা সৃষ্টি হয়েছিল।

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন