ঢাকা   বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তির ঘটনায় প্রিন্স রায় গ্রেপ্তার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১১:৪২ পিএম

মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তির ঘটনায় প্রিন্স রায় গ্রেপ্তার

পবিত্র ইসলাম ধর্ম, পবিত্র কুরআন এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য পোস্ট করার অভিযোগে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার বিকেলে তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত প্রিন্স রায় দীপ্ত (২২) উপজেলার বাদাঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামের নিকিল রায়ের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি প্রিন্স রায় দীপ্ত তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম, পবিত্র কুরআন এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর ও অশালীন মন্তব্য পোস্ট করেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির উদ্ভব হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে তাহিরপুর থানা পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করে। অভিযোগের সত্যতা যাচাই শেষে মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়।

তাহিরপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এবং ইসলাম ধর্মকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে প্রিন্স রায় দীপ্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”

এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় মুসল্লি, ধর্মীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। তারা এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পুলিশ জানিয়েছে, সামাজিক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে এবং যেকোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন