ঢাকা   বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০১:৫৬ এএম

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় রিকশা শ্রমিক লীগ ঝটিকা মিছিল বের করেছে। এ ঘটনায় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ৩ জনকে আটক করে পুলিশে দিয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) উপজেলার আলগি ইউনিয়নের আড়ুয়াকান্দি-ঝাটুরদীয়া আঞ্চলিক সড়কে এই ঝটিকা মিছিল করা হয়।

আটকরা হলেন- মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার খিলগাঁও পাতিলসাধুরবাড়ি এলাকার মৃত মরন বেপারির ছেলে বাবু বেপারি (৫৫), শরীয়তপুর জাজিরা এলাকার সিদ্দিক মাতুব্বরের ছেলে আলাউদ্দিন মাতুব্বর (৪০) ও ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশামালের হাট এলাকার হোসেন মাঝির ছেলে গিয়াস উদ্দিন (৩৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আড়ুয়াকান্দি এলাকাটি ভাঙ্গা ও নগরকান্দা উপজেলার সীমান্তবর্তী এলাকা। নগরকান্দা এলাকার টিপু নামের এক আওয়ামী লীগের সমর্থক ঝটিকা মিছিল করার জন্য ঢাকা থেকে ২০ থেকে ৩০ জন শ্রমজীবী লোক ভাড়া করে এই এলাকায় নিয়ে আসেন। এরা আড়ুয়াকান্দি ও ঝাটুরদিয়া গ্রামের আঞ্চলিক সড়কে তড়িঘড়ি করে একটি বিক্ষোভ মিছিল বের করেন। স্থানীয়রা টের পেয়ে তাদের ধাওয়া দিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেন। এরা অপরিচিত রাস্তা হারিয়ে এদিক সেদিক পালিয়ে যান। তখন তিন যুবক ঝাটুর দিয়া মহাসড়কে উঠলে নগরকান্দা উপজেলার টহলরত যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা তিনজনকে ধরে পুলিশের হাতে সোপর্দ করেন।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো মিটিং মিছিল বের করতে না পারে সেজন্য উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা দিনভর সড়ক মহাসড়কে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ করছেন। ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন রিকশা শ্রমিক লীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল প্রত্যন্ত অঞ্চলে বের করে, এমন সংবাদে আমাদের পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়। আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, নগরকান্দা এলাকার টিপু নামের এক ব্যক্তি এই সকল ব্যক্তিদের ঢাকা প্রেসক্লাবের সামনে থেকে ৩০০ টাকার শ্রমিক হিসেবে ভাড়ায় আনেন। মিছিলে ধাওয়া খেয়ে তারা ছত্রভঙ্গ হয়ে রাস্তা হারিয়ে ফেলেন, পরে স্থানীয়রা এদেরকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, ভাঙ্গা উপজেলায় কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার ঘটনা ঘটেনি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন