ঢাকা   বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সুইজারল্যান্ডে আসিম মুনিরকে হত্যার পরিকল্পনা করেছিল মোসাদ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৩:২৪ পিএম

সুইজারল্যান্ডে আসিম মুনিরকে হত্যার পরিকল্পনা করেছিল মোসাদ

সুইজারল্যান্ডে একটি শান্তি সম্মেলন চলাকালীন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে লক্ষ্য করে ইসরাইলের একটি পরিকল্পিত হামলা পাকিস্তানের সামরিক গোয়েন্দারা নস্যাৎ করে দিয়েছে বলে দাবি করেছেন ব্রাজিলীয় সাংবাদিক ও ভূরাজনৈতিক বিশ্লেষক পেপে এসকোবার। এই দাবিকে কেন্দ্র করে একটি বড় ধরনের বিতর্কের সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লেবানিজ-অস্ট্রেলীয় উদ্যোক্তা ও রাজনৈতিক ভাষ্যকার মারিও নাওফালের সাথে এক আলোচনায় এসকোবার এই দাবি করেন। তার মতে, এই কথিত ষড়যন্ত্রে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ জড়িত ছিল। তাদের লক্ষ্য ছিলেন আসিম মুনির এবং সম্ভবত ওই সম্মেলনে অংশ নেওয়া পাকিস্তানি প্রতিনিধি দলের অন্য সদস্যরা।

এসকোবার দাবি করেন, এই কথিত পরিকল্পনা সম্পর্কে অত্যন্ত নির্ভরযোগ্য তথ্য পাওয়ার পর পাকিস্তানি গোয়েন্দারা পদক্ষেপ নেয়। এরপর পাকিস্তান কূটনৈতিক মাধ্যমের সাহায্যে ইসরাইলকে সরাসরি একটি সতর্কবার্তা পাঠায়।

এসকোবার বলেন, ‘মূলত সংক্ষিপ্ত বিষয়টি হলো-পাকিস্তানি সামরিক গোয়েন্দারা অত্যন্ত নির্ভরযোগ্য তথ্য পায় যে, নেতানিয়াহুর নির্দেশে মোসাদ সুইজারল্যান্ডে যাওয়া অসিম মুনির এবং সম্ভবত পাকিস্তানি প্রতিনিধি দলের বাকি সদস্যদের ওপর একটি গুপ্তহত্যার চেষ্টার প্রস্তুতি নিচ্ছিল। তাই পাকিস্তানিরা তাদের নিয়মিত মধ্যস্থতাকারী ওমানকে দিয়ে ইসরাইলিদের কাছে একটি বার্তা পাঠায়। বার্তায় বলা হয়, ‘যদি আপনারা আমাদের প্রতিনিধি দলকে স্পর্শ করেন, তবে আমরা আপনাদের মানচিত্র থেকে মুছে দেব’, ব্যস। আমি আমাদের সূত্রের দেওয়া তথ্য উদ্ধৃত করে এটি বলছি।’

ইসরাইল ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই তিনি এই মন্তব্য করেন। একই সাথে তিনি দাবি করেন, পরিস্থিতি প্রকাশ্যে যেভাবে চিত্রায়িত হচ্ছে, বাস্তবতা তার চেয়ে আলাদা।

এই কথিত গুপ্তহত্যার হুমকির বিষয়টি ইসরাইল বা পাকিস্তানের কোনো কর্মকর্তা নিশ্চিত করেননি। সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র বা পাকিস্তানের নিরাপত্তা কর্তৃপক্ষও এই সম্মেলন চলাকালীন এমন কোনো হুমকি নিয়ে কোনো সতর্কতা জারি করেনি বা প্রকাশ্যে কোনো উদ্বেগ প্রকাশ করেনি।

এদিকে, গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি প্রচেষ্টার আলোচনায় অংশ নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনির সুইজারল্যান্ডের বুর্গেনস্টক গিয়েছিলেন।

সূত্র: এনডিটিভি

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন