পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেট থেকে সুফল পেতে নিয়মতান্ত্রিকভাবে তা বাস্তবায়ন করে দেশের ধংসপ্রাপ্ত অর্থনীতিকে পুনরুদ্ধারই বর্তমান সরকারের বড় লক্ষ্য। বিগত সরকারের আমলে পাচার হওয়া ২৮-২৯ লাখ কোটি টাকা দেশে ফেরত আনতে সরকার উদ্যোগ নিয়েছে।
শনিবার (২৭ জুন) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্কে তিনি এ কথা জানান।
এতে জোনায়েদ সাকি আরও বলেন, বাজেটের সুফল পেতে হলে তা বাস্তবায়ন ও অর্থায়ন দুই দিকেই মনোযোগ দিতে হবে। ৪ মাসেই এনবিআরে রাজস্ব আদায়ে গতিশীলতা পেয়েছে। এনবিআরকে পরিপূর্ণভাবে অটোমেশনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।
ব্যাংক ব্যবস্থাপনাসহ আর্থিক খাত পুরোপুরি জবাবদিহিতার আওতায় আনা জরুরি বলেও মনে করেন জোনায়েদ সাকি।
বার্তা বাজার/এস এইচ






