ঢাকা   শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এবার আর্জেন্টিনার সামনে ‘শক্তিশালী’ প্রতিপক্ষ!

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৪:২৯ পিএম

এবার আর্জেন্টিনার সামনে ‘শক্তিশালী’ প্রতিপক্ষ!

এবার আর্জেন্টিনার সামনে ‘শক্তিশালী’ প্রতিপক্ষ!

স্পোর্টস ডেস্ক : চলতি বিশ্বকাপের মঞ্চে রূপকথা লিখেই চলেছে আফ্রিকার দ্বীপদেশ কেপ ভার্দে। জনসংখ্যায় টুর্নামেন্টের তৃতীয় ক্ষুদ্রতম দেশ হলেও মাঠের পারফরম্যান্সে তারা কাঁপিয়ে দিচ্ছে পরাশক্তিদের। সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়েকে গ্রুপ পর্বে আটকে দেওয়ার পর, এবার বিশ্বকাপের শেষ ৩২–এর রাউন্ডে আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে  কেপ ভার্দে। 

শনিবার (২৭ জুন) হিউস্টনে ‘এইচ’ গ্রুপের শেষ ম্যাচে সৌদি আরবের সাথে গোলশূন্য ড্র করে নকআউট পর্ব নিশ্চিত করে কেপ ভার্দে। ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স–আপ হওয়ায় শেষ ৩২–এর মঞ্চে তাদের লড়তে হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে। আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে এই হাইভোল্টেজ ম্যাচ।

মাত্র সাড়ে ৫ লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দেকে নিয়ে আর্জেন্টিনার স্বস্তিতে থাকার কোনো সুযোগ নেই। গ্রুপ পর্বে সাবেক চ্যাম্পিয়ন স্পেনের সাথে গোলশূন্য ড্র করার পর উরুগুয়েকেও ২–২ ব্যবধানে রুখে দিয়েছিল তারা। পুরো গ্রুপ পর্বে অপরাজিত থেকেই অন্য ম্যাচে গুয়াদালাহারায় উরুগুয়েকে ১–০ গোলে হারিয়ে ‘এইচ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ম্যাচের ৪২ মিনিটে স্পেনের অ্যাটাকিং মিডফিল্ডার অ্যালেক্স বায়েনার শট ঠেকাতে গিয়ে অবিশ্বাস্য ভুল করেন উরুগুয়ের ৪০ বছর বয়সী অভিজ্ঞ গোলকিপার ফার্নান্দো মুসলেরা। তাঁর এই ভুলের খেসারত দিয়ে প্রথমার্ধেই তাকে মাঠ থেকে তুলে নেন কোচ মার্সেলো বিয়েলসা। ম্যাচের শেষদিকে ৮৯ মিনিটে উরুগুয়ের মিডফিল্ডার আগুস্তিন কানোবিও লাল কার্ড দেখলে তাদের ফেরার সব পথ বন্ধ হয়ে যায়।

গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন আগামী ২ জুলাই লস অ্যাঞ্জেলেসে (বাংলাদেশ সময় রাত ১টা) শেষ ৩২–এর ম্যাচে মাঠে নামবে। তবে ‘জে’ গ্রুপের রানার্স–আপ চূড়ান্ত না হওয়ায় স্পেনের প্রতিপক্ষ এখনো নিশ্চিত নয়; স্প্যানিশদের প্রতিপক্ষ হতে পারে অস্ট্রিয়া কিংবা আলজেরিয়া।

এদিকে এই হারে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল দুবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে। ৩ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থেকে সবার আগে বিদায়ঘণ্টা বাজল লুইস সুয়ারেজদের উত্তরসূরিদের। উরুগুয়ের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে টেবিলের তলানিতে বিদায় নিয়েছে সৌদি আরবও।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন