ঢাকা   রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মার্কিন ঘাঁটিগুলোকে ‘নরকে পরিণত’ করার হুমকি ইরানের

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১১:৪৬ এএম

মার্কিন ঘাঁটিগুলোকে ‘নরকে পরিণত’ করার হুমকি ইরানের

ইরানের সঙ্গে চুক্তির পরও দেশটিতে একাধিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। মার্কিন হামলার জবাবে পাল্টা হামলাও চালিয়েছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ ইউনিট মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে ‘নরকে পরিণত’ করার হুঁশিয়ারি দিয়েছে। রোববার (২৮ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে আইআরজিসির নৌ-কমান্ড বলেছে, সিরিক শহরে যুক্তরাষ্ট্রের হামলা ‘প্রণালির ওপর আমাদের আধিপত্যের রহস্যের কোনো সমাধান দেয়নি। প্রণালিতে নিয়ম লঙ্ঘনকারী জাহাজগুলোর বিরুদ্ধে আমাদের অভিযান অন্য জাহাজগুলোকে নির্ধারিত নৌপথ ব্যবহার করার প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দিচ্ছে।’

নৌ-কমান্ড আরও বলেছে, ‘এ অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোর বিষয় আলাদা। আগামী দিনগুলোতে এগুলোকে নরকে পরিণত করা হবে।’

এদিকে বাহরাইনে আবারও ক্ষেপণাস্ত্র হামলার সতর্কসংকেত বেজে উঠেছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় জানিয়েছে, নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকতে এবং নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নিতে অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে সরকারি চ্যানেলের মাধ্যমে দেওয়া পরবর্তী নির্দেশনাও মেনে চলতে বলা হয়েছে।

এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বরাতে বার্তা সংস্থা ইরনা ও তাসনিম নিউজ জানিয়েছে, কুয়েত ও বাহরাইনে হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশ দুটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

আইআরজিসি বলেছে, ইরানের নৌ ও বিমানবাহিনী কুয়েতের ‘আলি আল সালেম’ মার্কিন বিমানঘাঁটি এবং বাহরাইনের রাজধানী মানামার পোর্ট সালমানে অবস্থিত মার্কিন ‘পঞ্চম নৌবহরকে’ লক্ষ্যবস্তু করেছে। এসব লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে। ইরানের পাঁচটি উপকূলীয় অবস্থানে মার্কিন বোমা হামলার জবাবে এই পাল্টা হামলা চালানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা বলেন, বাহরাইন ও কুয়েতসহ প্রতিবেশী দেশগুলোর দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে ইরান।

তিনি বলেন, পরিস্থিতি এখনো পুরোপুরি স্পষ্ট নয়। তবে এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যে কোনো মার্কিন সেনা হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এ ছাড়া ওই অঞ্চলে মার্কিন স্থাপনাগুলোতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্যও পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন