ঢাকা   রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আর্জেন্টিনার নকআউটের সম্ভাব্য সূচি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৮:৩৭ পিএম

আর্জেন্টিনার নকআউটের সম্ভাব্য সূচি

আর্জেন্টিনার নকআউটের সম্ভাব্য সূচি

স্পোর্টস ডেস্ক : ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শতভাগ জয়ে গ্রুপসেরা হয়েই বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা শেষ করেছে। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের মিশনে থাকা লিওনেল স্কালোনির দল সেমিফাইনালের আগে কোনো সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে না। 

দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষ কেপ ভার্দে

গ্রুপসেরা হওয়ায় দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে এইচ গ্রুপের রানারআপ কেপ ভার্দেকে। স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবকে নিয়ে কঠিন গ্রুপ থেকে নকআউটে জায়গা করে নিয়েছে এবারের বিশ্বকাপে চমক উপহার দেওয়া দলটি।

আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায় মিয়ামিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। প্রসঙ্গত, এই গ্রুপে ছিল দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। এবার গ্রুপপর্বেই তাদের বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে।

শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ

কেপ ভার্দেকে হারাতে পারলে শেষ ষোলোতে আর্জেন্টিনা খেলবে অস্ট্রেলিয়া ও মিশরের মধ্যকার ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে। কোয়ার্টার ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে সুইজারল্যান্ড, আলজেরিয়া, কলম্বিয়া কিংবা ঘানা। এই চার দলের কেউই কখনো বিশ্বকাপ জেতেনি।

শেষ চারে ব্রাজিল বা ইংল্যান্ড?

সেমিফাইনালে উঠতে পারলে কোনো সাবেক বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে আর্জেন্টিনার। সেই পর্যায়ে প্রতিপক্ষ হতে পারে ব্রাজিল অথবা ইংল্যান্ড।

আর্জেন্টিনার নকআউটের সম্ভাব্য সূচি

দ্বিতীয় রাউন্ড : কেপ ভার্দে

শেষ ষোলো : অস্ট্রেলিয়া বা মিশর

কোয়ার্টার ফাইনাল :সুইজারল্যান্ড/আলজেরিয়া অথবা কলম্বিয়া/ঘানা

সেমিফাইনাল : ব্রাজিল, জাপান, আইভরি কোস্ট, নরওয়ে, মেক্সিকো, ইকুয়েডর, ইংল্যান্ড বা কঙ্গোর মধ্যে যে কোনো একটি দল।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন