ঢাকা   সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

অবৈধ সিএনজি আটক করতে গিয়ে বিপাকে হাইওয়ে পুলিশ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১০:৩২ এএম

অবৈধ সিএনজি আটক করতে গিয়ে বিপাকে হাইওয়ে পুলিশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধভাবে চলাচলকারী একটি সিএনজি চালিত অটোরিকশা (ট্যাক্সি) আটক করে থানায় নেওয়ার পথে চালকের বেপরোয়া কাণ্ডে গাড়িটি উল্টে যায়। এ ঘটনায় হাইওয়ে পুলিশের নায়েক তাহমিম আলম গুরুতর আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার মিয়াবাজার ফুড প্যালেসের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার বিকেলেও মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট আরেফিনের নেতৃত্বে পুলিশের একটি দল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই করছিল। এ সময় মহাসড়কে চলাচল নিষিদ্ধ একটি নম্বরবিহীন সিএনজি চালিত অটোরিকশা আটক করা হয়।

পরে সেটি থানায় নিয়ে যাওয়ার সময় চালক ইচ্ছাকৃতভাবে সিএনজিটি উল্টে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে সিএনজিতে থাকা হাইওয়ে পুলিশের নায়েক তাহমিম আলম গুরুতর আহত হন।

সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, নিয়মিত চেকপোস্ট পরিচালনার সময় মহাসড়কে চলাচল নিষিদ্ধ একটি নম্বরবিহীন সিএনজি আটক করা হয়েছিল। সেটি থানায় নেওয়ার পথে অজ্ঞাতনামা চালক কৌশলে গাড়িটি উল্টে দিয়ে পালিয়ে যায়। এতে নায়েক তাহমিম আলম আহত হন। চালককে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন