ঢাকা   সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সোহরাওয়ার্দীসহ ৩ হাসপাতালে অভিযান, ১১ দালাল আটক

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৪:০৬ পিএম

সোহরাওয়ার্দীসহ ৩ হাসপাতালে অভিযান, ১১ দালাল আটক

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটসহ তিন হাসপাতালে একযোগে অভিযান চালিয়ে দালাল চক্রের ১১ জনকে আটক করেছে র‍্যাপিড একশন ব্যাটালিয়নের (র‍্যাব) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৯ জুন) সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান চালায় র‍্যাব-২ এর একটি আভিযানিক দল।

অভিযান শেষে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

র‍্যাব জানায়, আটক ব্যক্তিরা সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে পাঠিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো। চক্রটি দীর্ঘদিন ধরে গ্রাম থেকে আসা সহজ-সরল রোগী ও রোগীর স্বজনদের সাথে প্রতারণা করতো। এতে রোগীরা অপচিকিৎসা ও আর্থিক ক্ষতির শিকার হয়েছে।

র‍্যাব আরও জানায়, যেসব ভুঁইফোড় ক্লিনিক এসব অপকর্মের সাথে জড়িত, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন