ঢাকা   সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বার্তা বাজারে সংবাদ প্রকাশের পর সংবাদ প্রত্যাহার না করলে মামলার হুমকি

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৮:২৫ পিএম

বার্তা বাজারে সংবাদ প্রকাশের পর সংবাদ প্রত্যাহার না করলে মামলার হুমকি

বার্তা বাজারে সংবাদ প্রকাশের পর পত্রিকাটির বিশেষ প্রতিনিধিকে মামলা হুমকি দিয়েছেন আবু হুরাইরা শামিম উরুফে শামিম চাললাদার নামের এক ব্যক্তি।

আজ সোমবার “ভাইয়ের ইয়াবা সম্রাজ্য ঠিকিয়ে রাখতে ছাত্র দলের হাল ধরতে মরিয়া শামীম” শিরো নামে সংবাদ প্রকাশিত হয়।

সংবাদ প্রকাশের পর আজ সন্ধ্যায় শামীম বার্তা বাজারের বিশেষ প্রতিনিধিকে তার ব্যক্তিগত নাম্বার থেকে ফোন করে সংবাদে তার এবং তার ভাইয়ের মামলার বিষয় কেনো উল্লেখ করা হয়েছে বলে প্রশ্ন করেন।

উত্তরে মামলার অভিযোগ পত্র অনুযায়ী সংবাদ প্রকাশ করা হয়েছে বলে জানানো হয়। তিনি এসব অভিযোগ মিথ্যা ও রাজনৈতিক মামলা বলে দাবী করেন এবং সংবাদ প্রত্যাহার না করলে আগামীকাল কক্সবাজার কোর্টে গিয়ে মামলা করার হুমকি দেন।

এদিকে বিষয়টি জানাজানি হওয়ার পর এমন দৃষ্টতাপূর্ণ হুমকি গণমাধ্যমের স্বাধীন পথ চলার জন্য বাঁধা হিসেবে মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন