ঢাকা   মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভালুকায় ট্রাকচাপায় ওষুধ কোম্পানির কর্মকর্তা নিহত

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১১:১১ পিএম

ভালুকায় ট্রাকচাপায় ওষুধ কোম্পানির কর্মকর্তা নিহত

ময়মনসিংহের ভালুকায় ট্রাকচাপায় মোটরসাইকেলচালক ও একমি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সিনিয়র বিক্রয় প্রতিনিধি মো. বিল্লাল হোসেন ভূইয়া (৫০) নিহত হয়েছেন।

সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলার ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ভালুকা–গফরগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন ভূইয়া মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুর গ্রামের নান্নু ভূইয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভালুকা উপজেলার চাপরবাড়ি এলাকায় পরিবার নিয়ে বসবাস করছিলেন এবং একমি ফার্মাসিউটিক্যালস লিমিটেডে সিনিয়র বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বিল্লাল হোসেন মোটরসাইকেলে করে গফরগাঁও সড়ক থেকে ভালুকা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি। যেহেতু ঘটনাস্থল হাইওয়ে পুলিশের আওতাধীন, তাই বিষয়টি সংশ্লিষ্ট হাইওয়ে থানাকে জানানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন