ঢাকা   মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যুবদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বিএনপি নেতার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১১:৫৩ এএম

যুবদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বিএনপি নেতার

চট্টগ্রামের পটিয়ায় যুবদল নেতা মো. সোহেলের (৩৫) বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করেছেন বিএনপি নেতা মো. মামুন সিকদার (৫০)।

সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলার ছনহরা ইউনিয়নের কেরিঞ্জা ব্রিজ এলাকায় তাকে কুপিয়ে জখম করার অভিযোগ করেন তিনি। আহত মামুন সিকদার ছনহরা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বলে জানা গেছে।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্র জানায়, মামুন সিকদার আনোয়ারা খাল থেকে নৌকার (বোট) মাধ্যমে বালু এনে উপজেলার ছনহরা এলাকায় ব্যবসা করে আসছিলেন। সোমবার দুপুরে বালুভর্তি একটি বোট আনার সময় আশিয়া এলাকার যুবদল নেতা মো. সোহেল তার কাছ থেকে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। মামুন দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সোহেল ও তার সাঙ্গপাঙ্গরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।

​হামলাকারীরা তাকে বেদম মারধর করে এবং একপর্যায়ে ধারালো কিরিচ দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। মামুনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় আহত মামুনকে পটিয়া উপজেলা হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের ডাক্তার তাকে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করেন।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান, বিএনপি নেতাকে মারধর সংক্রান্ত থানায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত পুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন