ঢাকা   মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দিনাজপুরে জোড়া হত্যা মামলার দুই আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১২:৩৪ পিএম

দিনাজপুরে জোড়া হত্যা মামলার দুই আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার আলোচিত জোড়া হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১৩, রংপুরের যৌথ অভিযানে মঙ্গলবার (৩০ জুন) চট্টগ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, জোড়া হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. সাদেকুল ইসলাম এবং ২ নম্বর আসামি মো. সাকিব।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

র‍্যাবের দাবি, গ্রেপ্তারকৃত দুই আসামি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তাদের গ্রেপ্তারের মাধ্যমে আলোচিত জোড়া হত্যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। এ বিষয়ে র‍্যাবের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পরে আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন