ঢাকা   মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন, অপ-সাংবাদিকতার প্রতিকার চাইলেন

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৪:১৭ পিএম

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন, অপ-সাংবাদিকতার প্রতিকার চাইলেন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয় দাবি করেছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট হয়েও তিনি কথিত এক সাংবাদিকের চাঁদাবাজির শিকার হয়েছেন।

তার অভিযোগ, ‘অপরাধ বিচিত্রা’র পরিচয়ে শাহিন নামে এক ব্যক্তি প্রথমে সাংবাদিক পরিচয়ে কক্সবাজার ভ্রমণের জন্য তিনটি বিমানের টিকিট এবং একটি পাঁচতারকা হোটেলে তিন রাত থাকার ব্যবস্থা করে দেওয়ার দাবি জানান। এতে রাজি না হলে পরে তিনি ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে সংবাদ প্রকাশ করে তাকে হেয়প্রতিপন্ন করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন ইউএনও। পরে মোবাইল ফোনে ক্ষুদে বার্তা (এসএমএস) পাঠিয়েও একই ধরনের হুমকি দেওয়া হয় বলে জানান তিনি।

ইউএনও বলেন, বিষয়টিকে গুরুত্ব না দেওয়ার পর ওই ব্যক্তি তার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীর সঙ্গে যোগসাজশে এক শতাংশ তহবিলের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে একটি সংবাদ প্রকাশ করেন। জমি নিবন্ধন থেকে আদায়কৃত এক শতাংশ তহবিল সরকারি বিধি অনুযায়ী বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যয় করা হয়। সংশ্লিষ্ট প্রকল্পের তথ্য উপজেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে।

মঙ্গলবার দুপুরে রূপগঞ্জ উপজেলা পরিষদে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার নিশ্চিত করতে দেশের গণমাধ্যম সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন ইউএনও।

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন