ঢাকা   মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বৈঠকের অনিশ্চয়তা নিয়েই দোহায় যাচ্ছেন ইরান-মার্কিন প্রতিনিধিরা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৫:৫২ পিএম

বৈঠকের অনিশ্চয়তা নিয়েই দোহায় যাচ্ছেন ইরান-মার্কিন প্রতিনিধিরা

ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচক দলের সদস্যরা চলতি সপ্তাহে কাতারের রাজধানী দোহায় যেতে পারেন। ধারণা করা হচ্ছে উভয়পক্ষ ফের আলোচনায় বসবে। তবে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও কোনো বৈঠকের সময়সূচি নির্ধারণ করা হয়নি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ট্রাম্প তাঁর জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফকে আলোচক দলের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দিয়েছেন। অন্যদিকে ইরানও চলতি সপ্তাহে কাতারে তাদের একটি টেকনিক্যাল বা কারিগরি দল পাঠাচ্ছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, এ সফরের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই।

বাঘাই বলেন, আগামী দিনগুলোতে মার্কিন পক্ষের সঙ্গে কোনো স্তরেই আলোচনা বা বৈঠক হবে না।

দুই পক্ষ আদৌ বৈঠকে বসবে কি না- তা নিয়ে মতবিরোধ সমঝোতা স্মারকের ভঙ্গুরতাকে নতুন করে সামনে আনছে। সমঝোতা মেনে এখনও হরমুজ প্রণালি স্বাভাবিক হয়নি। এই জলপথ বন্ধের সময় আরও দীর্ঘ হলে তা নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াবে।

মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে সংঘাত বন্ধ এবং চূড়ান্ত চুক্তি করার জন্য সমঝোতা স্মারকের আওতায় ওয়াশিংটন ও তেহরান ৬০ দিনের আলোচনার সময় নির্ধারণ করেছে। তবে এরই মধ্যে উভয়পক্ষ একে অপরের বিরুদ্ধে শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলেছে। এতে শান্তি প্রক্রিয়ার অগ্রগতিও বারবার থমকে যাচ্ছে।

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন