ঢাকা   মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মাদকমুক্ত কমিউনিটি পুলিশিং সভায় মাদক সম্রাটের উপস্থিতি: স্থানীয়দের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৯:২৩ পিএম

মাদকমুক্ত কমিউনিটি পুলিশিং সভায় মাদক সম্রাটের উপস্থিতি: স্থানীয়দের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

মাদকমুক্ত গোদাগাড়ী মডেল থানা গড়ার লক্ষ্যে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভায় গোদাগাড়ীর শীর্ষ মাদক কারবারির উপস্থিতিতে স্থানীয়রা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ।

এ্যাড. রবিউল ইসলাম এক প্রতিক্রিয়ায় জানান, দুঃখজনক হলেও সত্য যে, মাদকমুক্ত পুলিশিং সভায় গোদাগাড়ীর শীর্ষ, কুখ্যাত, প্রখ্যাত, বিখ্যাত মাদক কারবারি এই অডিয়েন্সে বসে আছে। তাই আমি একজন এ্যাড. এবং স্থানীয় নাগরিক হিসেবে বলতে চাই, আপনারা যদি কুয়া পরিষ্কার করতে চান তাহলে কুয়ার পুরোটায় পরিষ্কার করুন।এখানে কথা বলাটাও আমার জন্য হুমকির কারন পারে।তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এসব মাদক কারবারিদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিন।

এসময় রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আ. ন. ম. বজলুর রশীদ, বিভাগীয় কমিশনার, রাজশাহী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান, গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান, গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুস সালাম এবং গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুর রহমান।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন