ঢাকা   বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পুনর্নির্বাচন হলে আসলাম চৌধুরীর প্রার্থী হতে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০১:৫১ এএম

পুনর্নির্বাচন হলে আসলাম চৌধুরীর প্রার্থী হতে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, চট্টগ্রাম-৪ আসনে পুনর্নির্বাচন হলে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থী হতে বাধা থাকবে না।
ফাইল ছবি

মঙ্গলবার (৩০ জুন) আসলাম চৌধুরীর শপথ নিয়ে আপিল বিভাগের রায়ের পর সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, একজন ব্যক্তির অযোগ্যতা তো সারাজীবন থাকবে না। তাই তিনি যদি পুনর্নির্বাচনে অযোগ্যতা (যেমন ঋণখেলাপি) কাটিয়ে উঠে যোগ্য হন, তাহলে নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা থাকবে না।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, কোনো ব্যক্তির একটি নির্দিষ্ট সময়ের অযোগ্যতা তো আর সারাজীবন থাকবে না। পূর্ববর্তী নির্বাচনে যে কারণে আপিলটি মঞ্জুর হলো, তার ফলে তিনি নির্বাচিত হওয়া সত্ত্বেও সেই নির্বাচনের ফলটি ভোগ করতে পারলেন না। তবে পরবর্তী নির্বাচনের ক্ষেত্রে তিনি যদি সেই অযোগ্যতা কাটিয়ে যোগ্য হন, তাহলে তো তার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে আইনগত বাধা থাকার কথা নয়।

ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এদিন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

এর আগে গত ১৫ জুন শুনানি শেষে রায়ের জন্য আজকে দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ। তারই ধারাবাহিকতায় আজ রায় ঘোষণা করেন সর্বোচ্চ আদালত।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন