ঢাকা   বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শুটিং সেটে কেঁদেছিলেন কারিশমা! কী করেছিলেন সালমান খান

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১১:০৩ এএম

শুটিং সেটে কেঁদেছিলেন কারিশমা! কী করেছিলেন সালমান খান

শুটিং সেটে কেঁদেছিলেন কারিশমা! কী করেছিলেন সালমান খান

বিনোদন ডেস্ক : নব্বইয়ের দশক ও দুই হাজারের শুরুর দিকে বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন সালমান খান ও কারিশমা কাপুর। পর্দায় তাদের রসায়ন যেমন জমে উঠত, তেমনই পর্দার বাইরেও দুজনের মধ্যে ছিল বেশ খুনসুটি। এমনই এক মজার ছলে করা সালমানের প্র্যাঙ্কে একবার শুটিং সেটে কেঁদে ফেলেছিলেন কারিশমা।

বিনোদনভিত্তিক জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’র নবম মৌসুমে অতিথি হয়ে এসে সেই ঘটনার কথা স্মরণ করেন অভিনেত্রী।

কারিশমা জানান, সুইজারল্যান্ডে ‘দুলহান হাম লে জায়েঙ্গে’ সিনেমার ‘ও মিস্টার রাজা’ গানের শুটিং চলছিল। ঠিক সে সময়েই ভারতে মুক্তি পায় তাদেরই আরেক সিনেমা ‘বিবি নম্বর ওয়ান’। সে সময় বিশ্বকাপ ক্রিকেট চলায় ছবিটি বক্স অফিসে কেমন করবে, তা নিয়ে বেশ চিন্তায় ছিলেন তিনি।

শুটিংয়ের এক বিরতিতে সালমান তাকে ডেকে বসেন। এরপর গম্ভীর মুখে জানান, ‘বিবি নম্বর ওয়ান’ মুক্তির প্রথম দিনে ভালো ব্যবসা করতে পারেনি এবং ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয়েছে।

সালমানের এ কথা বিশ্বাস করে ভেঙে পড়েন কারিশমা। সেই অভিজ্ঞতা তুলে ধরে কারিশমা বলেন, আমি কাঁদতে শুরু করি, আর সালমান বানিয়ে বানিয়ে কথা বলেই যাচ্ছিল। এমনকি পরিচালক ডেভিড ধাওয়ান ও চিত্রনাট্যকার রুমি জাফরিকেও সে সঙ্গে নেয়। তাদের কথা শুনে আমি যখন অঝোরে কাঁদছি, হঠাৎ সালমান হেসে উঠে বলে, ওহ মাই গড! সিনেমা তো ব্লকবাস্টার হয়েছে!

ঘটনা বুঝতে পেরে সালমানের ওপর বেশ রেগে যান কারিশমা। তিনি বলেন, আমি বলেছিলাম, এটা কী করলে! আমার সঙ্গে এমনটা কীভাবে করতে পারলে? তবে পরে তিনি বুঝতে পারেন, তাকে বোকা বানাতেই এই পুরো নাটক সাজিয়েছিলেন সালমান।

১৯৯৯ সালে মুক্তি পাওয়া এই কমেডি ছবিটি পরিচালনা করেছিলেন ডেভিড ধাওয়ান। বাসু ভাগনানির পূজা ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমায় সালমান ও কারিশমার সঙ্গে আরও অভিনয় করেছিলেন সুস্মিতা সেন, অনিল কাপুর ও টাবু। ক্রিকেট বিশ্বকাপের মধ্যেও মুক্তির পর ছবিটি ব্যবসায়িক সাফল্য পায়।

কফি উইথ করণের নতুন মৌসুমের প্রথম অতিথি হিসেবে হাজির হয়েছেন সালমান খান। উপস্থাপক করণ জোহরের সঙ্গে কথা বলার মাঝেই বিশেষ চমক হিসেবে অনুষ্ঠানে যোগ দেন কারিশমা কাপুর।

২০২৬ সালের ১৪ অক্টোবর জিওহটস্টারে ‘দ্য পিকক হাব’র সহায়তায় শুরু হয়েছে কফি উইথ করণের এই নবম মৌসুম। সূত্র: মিড ডে

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন