ঢাকা   বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ঢাবির ইতিহাসে প্রথমবার চালু হচ্ছে নারী জিমনেসিয়াম

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০২:৩৮ পিএম

ঢাবির ইতিহাসে প্রথমবার চালু হচ্ছে নারী জিমনেসিয়াম

১৯২১ সালের ১ জুলাই যাত্রা শুরু করা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আজ ১০৬তম বছরে পদার্পণ করেছে। দিনকে ঢাবি কর্তৃপক্ষ দিবস হিসেবে পালন করছে।

দিবসটি উপলক্ষে এরই মধ্যে ঢাবি কর্তৃপক্ষের তৈরি করা একটি ভিডিও নিজের প্রোফাইলে পোস্ট করেছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম।

মঙ্গলবার (৩০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে করা পোস্টে তিনি ঢাবির নারী শিক্ষার্থীদের জন্য ফিমেল জিমনেশিয়াম চালুর বিষয়টি তুলে ধরেন।

যার ক্যাপশনে তিনি লিখেছেন-

প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নারী শিক্ষার্থীদের জন্য চালু হতে যাচ্ছে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ফিমেল জিমনেশিয়াম।

ডাকসুর উদ্যোগে প্রায় ৬৫ লাখ টাকা ব্যয়ে আধুনিক এই জিমনেশিয়াম প্রস্তুত করা হয়েছে।

শারীরিক ও মানসিক সুস্থতায় এখন থেকে আরও এক ধাপ এগিয়ে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা।

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন