ঢাকা   বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

খেলা নিয়ে আর্জেন্টিনা সমর্থককে হত্যার অভিযোগ ব্রাজিল সমর্থকদের বিরুদ্ধে

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১০:২৪ এএম

খেলা নিয়ে আর্জেন্টিনা সমর্থককে হত্যার অভিযোগ ব্রাজিল সমর্থকদের বিরুদ্ধে

সাভারের আশুলিয়ায় ব্রাজিল-জাপান ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে বিরোধের জেরে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার পর মরদেহ বালুচাপা দেওয়ার অভিযোগ উঠেছে চারজন ব্রাজিল সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় নিহত নাহিদ হাসানের (১৫) পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

বুধবার (১ জুলাই) রাতে আশুলিয়া থানায় গ্রেপ্তার হামজাকে হাজির করেন নিহতের স্বজনরা। এর আগে, গত ২৯ জুন রাত আনুমানিক ১২টার দিকে আশুলিয়ার সাধুপাড়া এলাকার গরুর হাটের বালুচরে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

নিহত নাহিদ হাসান (১৫) লালমনিরহাটের বড়বাড়ী-পঞ্চগ্রামের মোস্তাকের ছেলে। তিনি বাবার সঙ্গে আশুলিয়ার সাধুপাড়ায় বেড়াতে এসে এ ঘটনার শিকার হন।

নিহতের বাবা মোস্তাক পেশায় একজন কসাই। নিহতের পরিবারের অভিযোগ, ব্রাজিল-জাপান ফুটবল খেলা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে আর্জেন্টিনা সমর্থক নাহিদকে কৌশলে ডেকে নিয়ে যায় ব্রাজিল সমর্থক হামজা, রাকিব, মেহেদী ও সিয়াম। পরে তারা নাহিদকে ছুরিকাঘাত করে হত্যা করে এবং মরদেহটি আশুলিয়ার বালুচরে নিয়ে বালুর নিচে চাপা দিয়ে পালিয়ে যায়।

নিহতের বাবা মোস্তাক বলেন, ‘আমার ছেলেকে বাসা থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

আমি আমার ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ নিহতের চাচা ওমর ফারুক বলেন, ‘আটক হামজা স্বীকারোক্তি দিয়েছে সে মারেনি, রাকিব, মেহেদী এবং সিয়াম মারছে। রাত থেকে পুলিশ লাশ উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে খোঁজ করছে। অভিযুক্ত হামজা একেক সময় একেক জায়গা দেখিয়ে পুলিশকে ধোঁকা দিচ্ছে।’

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইতোমধ্যে অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে গেছে। লাশ উদ্ধার হলে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন