ঢাকা   বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চট্টগ্রামে শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ৯৯ হাজার ৬৮৮ পরীক্ষার্থী

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১১:০৫ এএম

চট্টগ্রামে শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ৯৯ হাজার ৬৮৮ পরীক্ষার্থী

সারা দেশের সঙ্গে চট্টগ্রামেও শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে শুরু হওয়া এ পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ৯৯ হাজার ৬৮৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্যমতে, এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৪৬ হাজার ৯০৫ জন এবং ছাত্রী ৫২ হাজার ৭৮৩ জন। ২৮৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১১৪টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে।

পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে শিক্ষা বোর্ড, জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি কেন্দ্রে ভিজিল্যান্স টিম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে কেন্দ্রের আশপাশে অপ্রয়োজনীয় ভিড় এড়ানো এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি রাখা হয়েছে।

শিক্ষা বোর্ড পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত হওয়ার পাশাপাশি প্রবেশপত্র ও প্রয়োজনীয় উপকরণ সঙ্গে আনার নির্দেশনা দিয়েছে। এছাড়া পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোনসহ নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস বহন না করারও নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এ বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা কয়েক সপ্তাহব্যাপী চলবে। লিখিত পরীক্ষা শেষে নির্ধারিত সূচি অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন