ঢাকা   বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

খামেনির জানাজার প্রস্তুতির মাঝেই যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৫:৪৯ পিএম

খামেনির জানাজার প্রস্তুতির মাঝেই যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি

যুদ্ধের প্রথম দিন বিমান হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় মর্যাদায় জানাজার প্রস্তুতির মাঝেই যেকোনও ধরনের হামলা বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে দেশটির সামরিক বাহিনী। বৃহস্পতিবার ইরানের সামরিক বাহিনীর একজন কমান্ডার হামলার জবাবে কঠোর প্রতিশোধ নেওয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন।

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার আলী আব্দুল্লাহি ওই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ‘‘আমরা ইরানের শত্রুদের, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলকে যেকোনও ধরনের ভুল হিসাব-নিকাশ থেকে দূরে থাকার আহ্বান জানাচ্ছি।’’

‘‘আমাদের দেশের বিরুদ্ধে যেকোনও হুমকি ও আগ্রাসনের জবাবে সশস্ত্র বাহিনী যে কঠোর প্রতিশোধ নেবে, সে বিষয়েও চিন্তা-ভাবনা করার জন্য তাদের সতর্ক করছি।’’

দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা খামেনির জানাজা ও শোক শোভাযাত্রা আগামী ৪ জুলাই তেহরানে শুরু হবে এবং ৯ জুলাই তার জন্মভূমি মাশহাদে দাফনের মাধ্যমে শেষ হবে। এর মাঝামাঝি সময়ে কোম এবং ইরাকেও অতিরিক্ত কিছু শোক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছে তেহরান।

এর আগে, বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও একই ধরনের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশটির জনগণ কিংবা নেতৃত্বের বিরুদ্ধে যেকোনও হুমকির ঘটনায় তাৎক্ষণিক ও জোরালো জবাব দেবে তেহরান।

ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘মৃত্যুর তালিকায় রয়েছেন’ বলে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের মন্তব্যের পর ওই হুঁশিয়ারি দিয়েছেন আরাঘচি।

দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও শোক শোভাযাত্রার সময়জুড়ে দেশের নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে। অন্যদিকে, ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান বলেছেন, তেহরান ও মাশহাদসহ কয়েকটি শহরে অস্থায়ীভাবে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।

সূত্র: রয়টার্স।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন