ঢাকা   বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

একাত্তরের পর জুলাই সবচেয়ে বড় রেডলাইন: ফারুকী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৮:৩৮ পিএম

একাত্তরের পর জুলাই সবচেয়ে বড় রেডলাইন: ফারুকী

জুলাই নিয়ে নিজের দৃঢ় অবস্থান পুনর্ব্যাক্ত করে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী একটি ফেসবুক পোস্ট দিয়েছেন।

বৃহস্পতিবার ( ২ জুলাই) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে মোস্তফা সরয়ার ফারুকী লেখেন, কিছু কিছু ক্ষেত্রে রেডলাইন ক্রস করা দূরে থাক, টাচও করা উচিত না। একাত্তর আমাদের সবচেয়ে বড় রেডলাইন। এর পরে এই জমিনের মানুষের ইতিহাসের সবচেয়ে বড় গণঅভ্যুত্থান জুলাই। আমাদের আরেকটা রেডলাইন।

তিনি লেখেন, জুলাই যে কেবল সরকার বদল ছিল না, ছিল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবচেয়ে বড় রায়- এটা যদি মেইনস্ট্রিম রাজনীতিবিদ না বোঝেন তাহলে তো মুশকিল।

পোস্টে ফারুকী বলেন, এই বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং এর সভাপতি রাকিবুল ইসলামকে অ‍্যাপ্রিশিয়েট করতেই হবে।

তিনি আরও লেখেন, যেই প্রজন্ম বাংলাদেশের বুকে জুলাই এনেছে তাদের সংখ্যা, ক্ষমতা এবং নেটওয়ার্ক বুঝতে কিছু কিছু মানুষ ব‍্যর্থ হচ্ছে। এই প্রজন্মের আকাঙ্ক্ষা যারা বুঝতে পারবে তারাই আগামীর রাজনীতি তৈরি করবে। যারা পারবে না তারা রাজনৈতিক এবং সাংস্কৃতিকভাবে দেউলিয়া হয়ে পড়বে।

পোস্টের শেষাংশে ফারুকী লেখেন, লিখে রাখতে পারেন আমার এই কথাটা।

প্রসঙ্গত, জুলাই নিয়ে নিজ দলের সংসদ সদস্য নিলোফার মনির এক বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। রাকিবের এই অবস্থান সব মহলে প্রশংসিত হচ্ছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন