ঢাকা   শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এআই দিয়ে বানানো ভুয়া প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষা দিতে এসে আটক ২

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১১:১২ পিএম

এআই দিয়ে বানানো ভুয়া প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষা দিতে এসে আটক ২

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এআই দিয়ে বানানো প্রবেশ পত্র ব্যবহার করে এইচএসসি পরীক্ষা দিতে এসে এক ভুয়া পরীক্ষার্থী ও তার সহযোগী আটক হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) এইচএসসি পরীক্ষার প্রথম দিনে কসবা তোফাজ্জল আলী ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটকৃত দুইজনকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে ছেড়ে দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কসবা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. তানজিল কবির।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কসবা মহিলা ডিগ্রি কলেজের টেস্ট পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থী তাসফিয়া রহমান জান্নাত (১৮) ও সহযোগী তার ফুফাতো ভাই ইনজামামুল হক (১৯)।

পরীক্ষা কেন্দ্র ও ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, কসবা মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী তাসফিয়া রহমান জান্নাত টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলেন। কিন্তু জান্নাত তার ফুফাতো ভাই ইনজামামুল হকের সহযোগিতায় এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের ছবি দিয়ে এআই ব্যবহার করে পরীক্ষায় অংশগ্রহনের জন্য একটি ভুয়া প্রবেশপত্র তৈরি করে।

পরে এ ভুয়া প্রবেশপত্র দিয়ে পরীক্ষায় অংশ নিতে আসেন। পরীক্ষা শুরু হওয়ার পর তফাজ্জল আলী ডিগ্রি কলেজ অধ্যক্ষ এবং কেন্দ্র সচিব একে আজাদের বিষয়টি সন্দেহ হয়। পরে তারা কুমিল্লা বোর্ডের পরীক্ষা উপ-কন্ট্রোলারকে অবগত করেন। বোর্ডের উপ- কন্ট্রোলার যাচাই করে কলেজ কর্তৃপক্ষকে জানান ওই পরীক্ষার্থীর প্রবেশ পত্র ভুয়া।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির কেন্দ্রে যান। এ সময় দুজনের অভিভাবকদের উপস্থিতিতে বিস্তারিত শুনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে অভিযুক্ত ভুয়া পরিক্ষার্থী তাসফিয়া রহমান জান্নাত ও সহযোগী ইনজামামুল হককে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম জানান, ভুয়া প্রবেশপত্র নিয়ে পরীক্ষা দিতে এসে তারা আটক হয়েছে। তাদের দুইজনকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন