ঢাকা   শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হিন্দুরাও শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন: রিজভী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০২:১২ এএম

হিন্দুরাও শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন: রিজভী

দলের না হলে হিন্দু ধর্মালম্বীরাও শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, “নির্বাচনের অঙ্গীকার রক্ষায় নিরলসভাবে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।”

শুক্রবার (৩ জুলাই) বিকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, “চক্রান্ত করে কৃত্রিমভাবে ধর্মীয় বিভাজন তৈরি করা গেলেও বাস্তবে বাঙালিদের বিভাজন করা যায় না। জনগণের কষ্ট লাঘব করতেই এবার জনবান্ধন বাজেট পাশ করা হয়েছে।”

তিনি বলেন, “গত নির্বাচনে সব ষড়যন্ত্র মোকাবিলা করে হিন্দু ধর্মালম্বীরা জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করেছে।” দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন