ঢাকা   শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘শাওন কি হাসিনার চেয়েও পাওয়ারফুল?’—প্রধানমন্ত্রীর সামনেই ছাত্রদল নেতার প্রশ্ন

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৪:৪৯ পিএম

‘শাওন কি হাসিনার চেয়েও পাওয়ারফুল?’—প্রধানমন্ত্রীর সামনেই ছাত্রদল নেতার প্রশ্ন

মেহের আফরোজ শাওন কি শেখ হাসিনার চেয়েও বেশি পাওয়ারফুল নাকি? বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সভাপতি আবু হোরায়রা প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে প্রশ্ন রেখে বলেন, তিনি জুলাই যোদ্ধাদের অপমান করেছেন। তিনি এই দুঃসাহস কোথায় পেলেন?’

শনিবার রাজধানীর শেরেবাংলা নগরের চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন’-এ বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন।

জুলাই যোদ্ধাদের পক্ষে প্রধানমন্ত্রীকে আকর্ষণ করে এক বক্তব্যে তিনি বলেন, ‘আমরা মেহের আফরোজ শাওনের একটি ফেসবুক পোস্টে অনেক মর্মাহত হয়েছি। তিনি শেখ হাসিনার চেয়ে বেশি পাওয়ারপুল নাকি? এখনো তিনি পাওয়ার বহন করেন! তিনি জুলাই যোদ্ধাদের তিনি অপমান করেছেন। তিনি এই দুঃসাহস কোথায় পেলেন? তার বিচার চাই। আমরা অতি দ্রুত তার বিচার দেখতে চাই।’ এ সময় তিনি তার বক্তব্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান উল্লেখ করেন।

‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা’ যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে আয়োজিত স্মরণসভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন