ঢাকা   শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা জেলা জামায়াত আমিরের

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৭:৫৩ পিএম

গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা জেলা জামায়াত আমিরের

গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহীনুর আলম।

শনিবার (৪ জুলাই) বিকেলে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন মুক্তমঞ্চ চত্বরে কেন্দ্র ঘোষিত ১১ দলীয় ঐক্যের কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বিক্ষোভ-পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

মাওলানা শাহীনুর আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থান এ দেশের মানুষের স্বাধীনভাবে মত প্রকাশের পথ উন্মুক্ত করে দিয়েছে। তাই গণভোটে জনগণের দেওয়া রায়কে সম্মান জানাতে হবে। দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের মতামত উপেক্ষা করে ক্ষমতা দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই। গণরায়ের বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ শহীদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মাদ জাহিদুল ইসলাম, এনসিপি সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার সেক্রেটারি মুফতি মাওলানা আমজাদ হোসেন, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ, সদর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজিম উদ্দীন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট সাইদুল ইসলাম, কেন্দ্র নিয়ন্ত্রিত শহর ছাত্রশিবিরের সভাপতি ছাত্রনেতা হাবিবুল্লাহ সরকারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বাজার স্টেশন এলাকা থেকে বের হয়ে মুজিব সড়ক, চৌরাস্তা ও শহীদ সোহরাওয়ার্দী সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাজার স্টেশন চত্বরে এসে শেষ হয়।

সমাবেশ ও মিছিলে জেলা জামায়াত, ছাত্রশিবির এবং ১১ দলীয় ঐক্যের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন