ঢাকা   রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

খামেনির শেষবিদায় অনুষ্ঠানে ৩ হাজার মানুষের মৃত্যুর শঙ্কা, কবর প্রস্তুত

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১০:৩৮ এএম

খামেনির শেষবিদায় অনুষ্ঠানে ৩ হাজার মানুষের মৃত্যুর শঙ্কা, কবর প্রস্তুত

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষবিদায় অনুষ্ঠানের আড়ালে ইরানি কর্মকর্তারা প্রায় তিন হাজার মানুষের সম্ভাব্য মৃত্যুর আশঙ্কা নিয়ে প্রস্তুতি নিচ্ছেন।

জার্মান সংবাদ মাধ্যম ওয়েল্ট গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওয়েল্টের বরাতে এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, রাজধানী তেহরান থেকে নাম গোপন রাখা এক সাংবাদিক একটি চিঠি পাঠিয়েছেন।

তিনি বলেছেন, এটি ইরানের রেড ক্রস এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার লেখা একটি গোপন চিঠি। ‘আমরা দয়ালু, খামেনির দাফনের জন্য ইরানকে ছুটি দিয়েছি’

প্রতিবেদনে বলা হয়, চিঠিতে বিশাল জনসমাগমের কারণে সম্ভাব্য প্রাণহানি ও বহু মানুষ নিখোঁজ হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় একটি বিশেষ ইউনিট গঠনের পাশাপাশি তেহরানের বেহেস্ত-ই জাহরা কবরস্থানে অতিরিক্ত কবর প্রস্তুতের কথাও উল্লেখ রয়েছে বলে দাবি করা হয়েছে।

তেহরান পৌরসভার এক কর্মী নতুন কবর প্রস্তুতের বিষয়টি নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে সম্ভাব্য প্রাণহানির সংখ্যা সম্পর্কে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, খামেনির মরদেহ তেহরান থেকে কোম, এরপর ইরাকের নাজাফ ও কারবালায় নেওয়ার পর পুনরায় ইরানে ফিরিয়ে এনে মাশহাদে দাফনের পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন